ঢাকা 
খবরসত্যের পথে, সময়ের সাথে

জুলাই গণঅভ্যুত্থান জাদুঘরে নতুন ডিজি

বাংলাদেশ ৩১ জুলাই ২০২৬ ৩০৩৫

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার।

জুলাই গণঅভ্যুত্থান জাদুঘরে নতুন ডিজি

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার (২৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) ড. মোহাম্মদ কামরুজ্জামানকে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক পদে প্রেষণে পদায়ন করা হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে তার চাকরি ন্যস্ত করা হয়েছে।

এতদিন জাতীয় জাদুঘরের মহাপরিচালক তানজিম ওয়াহাব জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক ছিলেন.

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন